বিসিএস লিখিত হিসাববিজ্ঞানের সিলেবাস

 বিসিএস (লিখিত) পরীক্ষার জন্য সিলেবাস 

হিসাববিজ্ঞান 

(পোস্ট সম্পর্কিত) 

বিষয় কোড: ৭০১ 

পূর্ণমান - ২০০

পার্ট - ১ 

মান: ১০০ 

আর্থিক হিসাববিজ্ঞান

১. ভূমিকা - হিসাববিজ্ঞানের  সংজ্ঞা, উদ্দেশ্য, হিসাববিজ্ঞানের  প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী এবং ব্যবহার, হিসাববিজ্ঞানের  সংক্ষিপ্ত ইতিহাস, GAAP - পরিচালন নির্দেশিকা, মৌলিক হিসাব সমীকরণ - আন্তর্জাতিক হিসাব মান - হিসাববিজ্ঞান পেশা।      

২. হিসাবরক্ষণ প্রক্রিয়া - হিসাব, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র, বর্ধিত হিসাব সমীকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, সংশোধনী দাখিলা, কার্যপত্র, সমাপনী দাখিলা, একমালিকানা এবং যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ।     

৩. মজুদপণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি - নিত্য এবং কালান্তিক, ক্রয়মূল্য বা বাজারমূল্যের মধ্যে যেটি কম (LCM) পদ্ধতিতে মজুদপণ্যের মূল্যায়ন।   

৪. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ - নগদ ও ব্যাংক, লেনদেন - ব্যাংক সমন্বয় বিবরণী।   

৫. অবচয় - সংজ্ঞা, অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয় এবং পদ্ধতি। 

৬. নগদ প্রবাহ বিবরণী - গুরুত্ব, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ।  

৭. সাধারণ স্টক ইস্যু, ট্রেজারি স্টক এবং অগ্রাধিকার স্টক, লভ্যাংশ এবং সংরক্ষিত আয়, বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশের হিসাবরক্ষণ পদ্ধতি।  

৮. বাংলাদেশের সেক্টর কর্পোরেশনগুলোতে অনুশীলনকৃত সমন্বিত হিসাববিজ্ঞান পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা।   

৯. সামাজিক এবং সরকারী হিসাববিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা - সরকারী হিসাবরক্ষণের বৈশিষ্ট্য, সিএজি, তাঁর কার্যাবলী, বার্ষিক হিসাব, হিসারের বিভাগ।   

১০. পরিবেশগত বা সবুজ হিসাববিজ্ঞান।  

১১. আর্থিক বিবরণী বিশ্লেষণ - ব্যবহার এবং সীমাবদ্ধতা - উল্লম্ব এবং অনুভূমিক বিশ্লেষণ। 

হিসাববিজ্ঞান 

পার্ট - ২ 

মান: ১০০ 

ক. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান: ৫০  

১. ভূমিকা: উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের অর্থ, উদ্দেশ্য, কাজ এবং গুরুত্ব, আর্থিক হিসাববিজ্ঞান বনাম উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান, উৎপাদন ব্যয় নির্ণয়ের পদ্ধতি ও ধরন, ব্যয়ের উপাদান, ব্যয় বিবরণী, ব্যয়ের ধারণা, ব্যয়ের শ্রেণীবিভাগ, উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান বনাম ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান।   

২. কাঁচামাল, শ্রম এবং উপরিব্যয়ের হিসাবরক্ষণ।        

৩. জব, ব্যাচ এবং ঠিকাকার্যের হিসাবরক্ষণ প্রক্রিয়া।        

৪. প্রক্রিয়ার জন্য হিসাববিজ্ঞান পদ্ধতি - চলতি কার্যের মূল্যায়ন, সমতুল্য উৎপাদন, উপজাতপণ্য এবং যৌথপণ্যের মূল্য হিসাববিজ্ঞান প্রক্রিয়া। 

৫. বাজেটীয় নিয়ন্ত্রণ এবং মান ব্যয়ের প্রাথমিক ধারণা। 

খ. অডিটিং: ২৫ 

১. ভূমিকা: উদ্দেশ্য, সুবিধা, হিসাব নিরীক্ষার পদ্ধতি এবং কৌশল, নিরীক্ষা কর্মসূচি, নিরীক্ষা কার্যক্রমের বিভিন্ন পদ্ধতি।  

২. ভুল এবং জালিয়াতি - প্রকৃতি এবং প্রকার, নিরীক্ষকের দায়িত্ব, প্রতিরোধমূলক ব্যবস্থা। 

৩. অভ্যন্তরীণ নিরীক্ষা - অভ্যন্তরীণ নিবারণ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা - বিষয়, পদ্ধতি এবং নিরীক্ষকের অবস্থান। 

৪. ভাউচিং - সম্পদ এবং দায়ের অস্তিত্ব যাচাই ও মূল্যায়ন - নিরীক্ষকের দায়িত্ব ও কর্তব্য।    



Najrul Islam Accounting School - NIAS 

৫. বাংলাদেশে নিরীক্ষার মান এবং নিরীক্ষা পেশা। 

গ. আয়কর: ২৫

১. পাবলিক ফাইন্যান্সের নীতি - কর ধার্যের উদ্দেশ্য, বাংলাদেশে করের ধরন, করের দায় সঞ্চালন - অভ্যন্তরীণ সম্পদ স্থানান্তর।  

২. কর ধার্যের উদ্দেশ্য আয়, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং আয়ের খাত।  

৩. ব্যক্তি এবং কোম্পানির জন্য আয়কর নির্ধারণ পদ্ধতি।  

৪. বাংলাদেশে আয়কর কর্তৃপক্ষ।

Comments

Popular posts from this blog

BCS ACCOUNTING SYLLABUS FOR WRITTEN EXAM

ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা