ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা
#ব্যাখ্যাসহ_৪১তম_বিসিএসের_রিয়েল_ভাইভা_দেখি:
• চেয়ারম্যান স্যার: IRR কী?
-IRR হলো সেই বাট্টার হার যে হারে কোনো প্রকল্প বা বিনিয়োগের নিট বর্তমান মূল্য শূন্য হয় অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয়।
• Opportunity Cost কী?
- বর্জনকৃত সুযোগটিই গ্রহণকৃত সুযোগের Opportunity Cost। অর্থাৎ কোনো একটি প্রকল্প (সুযোগ) গ্রহণের ফলে অন্য এক বা একাধিক বিকল্প প্রকল্প (সুযোগ) হাতছাড়া হয়। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য বিকল্প প্রকল্পের আয়ই হলো গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয়।
• টিম লিডার হিসেবে কিভাবে সিদ্ধান্ত গ্রহন করবে?
-টিম লিডার হিসেবে অনেকভাবেই সিদ্ধান্ত নেয়া যায়। তবে আমি সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবো, ইনশাআল্লাহ। এতে কার্য সম্পাদনে সকলের সহযোগিতা থাকবে।
• এমন সাহিত্যিকের নাম বল যিনি প্রশাসন ক্যাডার ছিলেন?
-বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। ঝিনাইদহ ও যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নওগাঁর এসডিও ছিলেন অন্নদাশঙ্কর রায়। মৌলিক কবি আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান ছিলেন বাংলাদেশ সরকারের সচিব। যুগ্ম সচিব হিসেবে অবসর নিয়েছিলেন কবি আবুল হোসেন। শহিদুল জহিরের নাম গল্পাকার হিসাবেই বেশি প্রসিদ্ধ৷ এ তালিকা অনেক বড়। সাবেক সচিব ও পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক কবিতায় এবং অনুবাদসাহিত্যে বিসিএস ৭ম ব্যাচের প্রশাসন ক্যাডারের আমিনুল ইসলাম ভূঁইয়া বাংলা একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।
• এক্সটার্নাল ১: FIFO ও LIFO কী? ব্যাখ্যা কর?
-FIFO ও LIFO মজুদ পণ্য মূল্যায়নের দুইটি পদ্ধতি। FIFO হলো First in first out অর্থাৎ আগের মাল আগে ছাড় পদ্ধতি। এক্ষেত্রে আগে ক্রয়কৃত মজুদ পণ্যের ব্যয়কে প্রথমে বিক্রয়কৃত মালের ব্যয় হিসেবে স্বীকৃতি দিতে হয়। আর LIFO হলো Last in first out বা পরের মাল আগে ছাড় পদ্ধতি। এক্ষেত্রে সর্বশেষ ক্রয়কৃত মজুদ পণ্যের ব্যয়কে প্রথমে বিক্রয়কৃত মালের ব্যয় হিসেবে স্বীকৃতি দিতে হয়। মূলত Falling price-এর সময় FIFO এবং Rising price-এর সময় LIFO পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। এতে ব্যয় বেশি এবং নিট মুনাফা, আয়কর ও সম্পদ কম দেখানো হয় এবং হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুসৃত হয়।
• EPS কী?
-EPS হলো earning per share। প্রতিষ্ঠানের নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বাদ দিয়ে মোট বিদ্যমান শেয়ার দিয়ে ভাগ করলে EPS বা শেয়ার প্রতি আয় পাওয়া যায়।
• PE কী?
-PE হলো price earning ratio। কোনো প্রতি market price per share-কে earning per share দিয়ে ভাগ করলে price earning ratio পাওয়া যায়। [আবার PE = Procuring Entityও হতে পারে]
• CrPC কী?
-The Code of Criminal Procedure, 1898। ফৌজদারি কার্যবিধি। এটি বাংলাদেশের ফৌজদারি অপরাধ সংক্রান্ত বিধি। কিভাবে ফৌজদারি অপরাধের তদন্ত করতে হবে, গ্রেফতার-জামিনের বিধান এবং বিচারকার্য কিভাবে পরিচালনা করা হবে সেটি ফৌজদারী কার্যবিধি থেকে জানা যায়।
• CrPC-এর ১৪৪ নং ও ১৫৩ নং ধারায় কী বলা আছ?
-ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাবলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা-সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহনসহ যেকোনো কাজ নিষিদ্ধ করতে পারেন। জরুরি অবস্থা বা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আইনের প্রয়োগ করা হয়।
153.Inspection of weights and measures
কোনো পরোয়ানা ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ এলাকার মধ্যে যে কোনো স্থানে তল্লাশি পরিচালনা করতে পারেন বা ওজন, পরিমাপ, পরিমাপের যন্ত্রের ভুল থাকলে তা জব্দ করতে পারেন।
• ধরো, তুমি যশোরের ডিসি। এখন ভারতের কোনো মূখ্যমন্ত্রী তোমার জেলায় এলে, তাকে রিসিভ করতে তুমি কী বক্তব্য দেবে। ইংরেজিতে বল।
-Hello Mr. X, honourable CM, West Bengal, India. I am Y, District Commissioner of Jashore. It's my great pleasure to welcome you, on behalf of the people, to this district. As Mr. Z, the honourable MP, is on an official visit to Japan, I am cordially receiving you with due honour and respect. I am humbly requesting you to attend our pre-sheduled programme as the chief guest.
• তোমার জেলার ব্র্যান্ডিং কী?
-প্রতিটি জেলার ব্র্যান্ডিং নাম আছে। যেমন, কুমিল্লা জেলার ব্র্যান্ডিং নাম 'ঐতিহ্যে, গৌরবে'।
• এক্সটার্নাল ২: সম্প্রতি NBR-এ কী পরিবর্তন হয়েছে?
- সম্প্রতি NBR-এ কী পরিবর্তন হলো অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার সুযোগ। আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমেই (etaxnbr.gov.bd) লিংক বা জাতীয় রাজস্ব বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (https://nbr.gov.bd/) প্রবেশ করতে হবে। এবার ই-রিটার্ন অপশন নির্বাচন করে নিজের ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। নম্বরটি যাচাইয়ের জন্য ছয় অক্ষরের একটি ওটিপি কোড আসবে ফোনে। ২০২১ সালের ১০ অক্টোবর থেকে ই-রিটার্ন পদ্ধতি চালু করেছে এনবিআর।
• মেট্টোরেলের রুট কোথায় থেকে শুরু, আর কোথায় শেষ?
- বর্তমানে চালু হওয়া MRT Line-6 এর রুট উত্তরা থেকে শুরু, মতিঝিলে শেষ।
• মেট্টোরেলের রুটের দৈর্ঘ্য কতটুকু?
- বর্তমানে চালু হওয়া ঢাকা মেট্রো লাইন ৬ রুটের দূরত্ব #২১.২৬ কিলোমিটার।
তবে জাইকা ও ডিএমটিসিএল ২০৩০ সাল নাগাদ প্রায় #১২৮ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে।
• বর্তমানে কোন রুট চালু হয়েছে?
- MRT–৬
• স্টেশন কয়টি? -17 টি স্টেশন।
• এই রুট ছাড়া আর কয়টা রুট চালু হবে?
- MRT–6 রুট ছাড়া আরো #৫টি রুট চালু হবে।
• মেট্টোরেলের সুবিধা কী?
-সময় ও অর্থ সাশ্রয়।
যানযট মুক্ত ঢাকা শহর।
শহরের ভারসাম্য ঠিক থাকবে।
শহরে পরিবেশ ভাল থাকবে।
দেশের উন্নয়নের মাত্রা বৃদ্ধি পাবে।
• পদ্মা সেতু উদ্বোধন হয় কবে?
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করেন ২৫ জুন ২০২২ তারিখে।
• পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
- পদ্মাসেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)।
• সেক্টর কমান্ডারদের নাম বলো।
#১নং সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান (এপ্রিল- জুন), ক্যাপ্টেন রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)
#২নং সেক্টর কমান্ডার: মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-অক্টোবর), ক্যাপ্টেন এ টি এম হায়দার (অক্টোবর- ডিসেম্বর)
#৩নং সেক্টর কমান্ডার:মেজর কে. এম. শফিউল্লাহ্ (এপ্রিল-সেপ্টেম্বর), মেজর এ.এন.এম. নুরুজ্জামান (অক্টোবর-ডিসেম্বর)
#৪নং সেক্টর কমান্ডার: মেজর সি. আর. দত্ত (মে-ডিসেম্বর)
#৫নং সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী (আগস্ট- ডিসেম্বর)
#৬নং সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম. কে. বাশার (জুন-ডিসেম্বর)
#৭নং সেক্টর কমান্ডার: মেজর খন্দকার নাজমুল হক (এপ্রিল-আগস্ট), মেজর কাজী নুরুজ্জামান (আগস্ট-ডিসেম্বর)
#৮নং সেক্টর কমান্ডার: মেজর এম. এ. ওসমান চৌধুরী (এপ্রিল-আগস্ট), মেজর এম. এ. মঞ্জুর (আগস্ট- ডিসেম্বর)
#৯নং সেক্টর কমান্ডার: ক্যাপ্টেন এম. এ. জলিল (এপ্রিল-ডিসেম্বর), এছাড়াও অতিরিক্ত দায়িত্বে ছিলেন মেজর এম এ মঞ্জুর।
#১০নং সেক্টরের কোন সেক্টর কমান্ডার ছিল না
#১১নং সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান (জুন-আগস্ট), মেজর এ. তাহের (আগস্ট-নভেম্বর), ফ্লাইট লেফটেন্যান্ট এম. হামিদুল্লাহ (নভেম্বর-ডিসেম্বর)।
Comments
Post a Comment