Posts

সমাপনী দাখিলা, Closing Entries

 সমাপনী দাখিলা   Closing entries  কোনো হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের যাবতীয় অস্থায়ী হিসাবসমূহের জেরগুলো মালিকানাস্বত্ব সংক্রান্ত স্থায়ী হিসাব “মূলধন হিসাব”-এ স্থানান্তরের জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে।   Wegandt, Kimmel and Kieso তাঁদের ‘Accounting Principles’ গ্রন্থে বলেন, Closing entries are entries made at the end of an accounting period to transfer the balances of temporary accounts to a permanent owner’s equity account, owner’s capital.    সমাপনী দাখিলার মাধ্যমে অস্থায়ী হিসাবসমূহের জের শূন্য হয়। অস্থায়ী হিসাবসমূহের সমাপনী দাখিলা দেওয়া এবং সেগুলোকে খতিয়ানের স্থানান্তর করা হিসাব চক্রের একটি আবশ্যিক ধাপ।       অস্থায়ী হিসাব (বন্ধ করা হয়)      • সমস্ত আয় হিসাব • সমস্ত ব্যয় হিসাব • উত্তোলন হিসাব স্থায়ী হিসাব (বন্ধ করা হয় না) • সমস্ত সম্পদ হিসাব  • সমস্ত দায় হিসাব  • মূলধন হিসাব  কারবার প্রতিষ্ঠান মূলত সাধারণ জাবেদায় সমাপনী দাখিলা লিপিবদ্ধ করে।    *সমাপ...

সংশোধনী দাখিলা, Correcting Entries or rectifying Entries

সংশোধনী দাখিলা  Correcting entries হিসাবরক্ষণ প্রক্রিয়ায় বিভিন্ন রকমের ভুল সংঘটিত হতে পারে। কারবার প্রতিষ্ঠানসমূহের ভুল চিহ্নিত হওয়ার সাথে সাথে ভুল সংশোধন করা উচিত। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ প্রক্রিয়ায় সংঘটিত ভুলগুলো সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তা-ই সংশোধনী দাখিলা।      Wegandt, Kimmel and Kieso তাঁদের ‘Accounting Principles’ গ্রন্থে বলেন, correcting entries are entries to correct errors made in recording transactions, অর্থাৎ লেনদেন লিপিবদ্ধ করার সময় সংঘটিত ভুল সংশোধনের জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সংশোধনী দাখিলা বলে।      সংশোধনী দাখিলা ও সমন্বয় দাখিলা মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। প্রথম, সমন্বয় জাবেদা হলো হিসাব চক্রের অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে, সংশোধনী দাখিলার কোনো প্রয়োজন পড়ে না যদি হিসাবরক্ষণ প্রক্রিয়ায় কোনো ভুল না থাকে। দ্বিতীয়, সমন্বয় দাখিলা দেওয়া হয় হিসাবকাল শেষে, কিন্তু যখন ভুল চিহ্নিত হয় তখনই সংশোধনী দাখিলা দেওয়া হয়। তৃতীয়,  সমন্বয় দাখিলা সব সময় একটি আয় বিবরণীর উপাদান এবং আরেকটি আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্রের...

সমন্বয় দাখিলা, Adjusting Entries

সমন্বয় দাখিলা Adjusting entries কারবারের সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য এবং হিসাববিজ্ঞানের আয় স্বীকৃতি নীতি ও মিলকরণ নীতির পরিপূর্ণ অনুসরণ করার জন্য কারবারের হিসাবকাল শেষে যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে। সমন্বয় দাখিলার মাধ্যমে হিসাবকাল শেষে রেওয়ামিলের হিসাবসমূহের জেরকে হালনাগাদ করা হয়। Wegandt, Kimmel and Kieso-এর মতে, “adjusting entries ensure that the revenue recognition and matching principles are followed”। কারবারের সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করার জন্যই সমন্বয় জাবেদা দিতে হয়। রেওয়ামিলে সমস্ত হিসাবের হালনাগাদকৃত ও পূর্ণাঙ্গ বিষয় প্রতিফলিত হয় না। কারণ- i. কিছু কিছু ঘটনা দৈনন্দিন ভিত্তিতে লিপিবদ্ধ হয় না, যেমন সাপ্লাইজের ব্যবহার। ii. কিছু কিছু ব্যয়কে লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় না। কারণ সময় অতিবাহিত হওয়ার কারণে সেগুলো নিঃশেষিত হয়। যেমন- অগ্রিম প্রদত্ত ভাড়া, বীমা খরচ, বিজ্ঞাপন ব্যয়। iii. কিছু কিছু লেনদেন অলিখিত রয়ে যায়। যেমন- ইউটিলিটি বা উপযোগের বিল মাস শেষে বা হিসাবকাল শেষে পাওয়া যায়। এ ...

Najrul Islam Accounting School -NIAS

 Najrul Islam Accounting School - NIAS   Brief history  NIAS stands for Najrul Islam Accounting School. NIAS was established on 9 August in 2022 on the online platform. There are a Facebook page, a YouTube channel both named 'Najrul Islam Accounting School - NIAS' and an website addressed https://najrulislamaccountingschool.blogspot.com/?m=1 which are run by NIAS. Md. Najrul Islam, a Bangladeshi Accounting post graduate born in Cumilla and studied in the University of Chittagong, Bangladesh, is the founder & CEO of NIAS.   Vision To conduct research on Accounting in Bangladesh .  Mission "To make the knowledge of Accounting easy by conducting value additive research on Accounting in Bangladesh including BCS Accounting and publishing them for the intended stakeholders is the mission of NIAS." Objectives The objectives of NIAS are stated below - 1. To conduct value additive research on Accounting in Bangladesh including BCS Accounting. 2. To publish the ...