ব্যাখ্যাসহ ৪১তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

বোর্ড: এস এম গোলাম ফারুক

তারিখ: ২৯.০১.২০২৩ খ্রিস্টাব্দ।

নিজ বিষয়ঃ হিসাববিজ্ঞান


চেয়ারম্যান স্যার: প্রথমেই চয়েসগুলো জানতে চাইলেন। তারপর- 


১.বাপেক্স-এর এলাবোরেশন কী?


- Bangladesh Petroleum Exploration and Production Company Limited (A Company of Petro-Bangla). 


২. সর্বশেষ গ্যাসক্ষেত্র কোনটি? 


- সর্বশেষ গ্যাসক্ষেত্র জকিগঞ্জ, সিলেট। ২৮তম। 


৩. বিল অব এন্ট্রি, বিল অব ল্যাডিং কী? 


- বিল অফ এন্ট্রি হল একটি আইনি নথি, যা আমদানিকারক বা তার এজেন্ট আমদানিকৃত পণ্যের আগমনের সময় বা পূর্বে কাস্টমস কর্তৃপক্ষের নিকট দায়ের করে। কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়ার অংশ হিসেবে এটি কাস্টমসের কাছে পাঠানো হয়। 


অন্যদিকে, বিল অফ লেডিং হলো জাহাজের মালামালের একটি বিশদ তালিকা, যা জাহাজের মালিক পণ্য গ্রহণ করে পণ্য প্রেরণকারী ব্যক্তিকে (রপ্তানিকারককে) একটি রসিদ আকারে দেয়। 


৪. ডাম্পিং, এন্টি ডাম্পিং কী?


- স্বদেশের বাজারমূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য রপ্তানী করাকে Dumping বলে। যদি কোনো বিক্রেতা বিদেশের বাজার দখল করার জন্য তার উৎপাদিত দ্রব্যাদি দেশের বাজারে অধিক দামে এবং বিদেশের বাজারে অপেক্ষাকৃত কম দামে বিক্রয় করে, তাকে ডাম্পিং বলে। Selling surplus products in a foreign country at a lower price than in the country of origin.


অন্যদিকে, বিদেশী রপ্তানিকারকদের অনৈতিক বাণিজ্য চর্চার হাত হতে দেশীয় শিল্পের ন্যায়সংগত স্বার্থ সংরক্ষণের জন্য ডাম্পিং বিরোধী শুল্ক আরোপ করাকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বলে। দেশের সরকার এই কর আরোপ করে।


৫. পুলিশের মেজর চ্যালেঞ্জ কী কী? 


- পুলিশের মেজর চ্যালেঞ্জগুলো হলো: 


i. সার্ভিস ওরিয়েন্টেড বনাম সিকিউরিটি অরিয়েন্টেড পুলিশিং, 

ii. মিডিয়ার নেতিবাচক খবরের শিরোনাম, 

iii. রাজনৈতিক অস্থিরতায় জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা,

iv. জাতীয় দুর্যোগ ও মহামারী পরিস্থিতিতে ঝুঁকি প্রশমন, 

v. সম্প্রদায়ের সঙ্গে পুলিশের সম্পর্ক,

vi. জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা,

vii. ছুটিছাট বা পারিবারিক জীবন উপভোগ, 

viii. রাজনৈতিক প্রতিষ্ঠানের ব্যবহার,

ix. ব্যক্তির পেশাগত সন্তুষ্টি ও অসন্তুষ্টি।


৬. চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি কী ভূমিকা রাখতে পারবেন? 


- স্যার, চ্যালেঞ্জগুলার মধ্যে অধিকাংশগুলোই হচ্ছে জাতীয় পর্যায়ের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় পর্যায়ে ঊর্ধ্বতন‌ কর্তৃপক্ষের আরো সুস্পষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে। আর ব্যক্তি পুলিশ হিসেবে আমার কর্তৃত্বের মধ্যে যে সমস্ত চ্যালেঞ্জ থাকবে সেগুলো মোকাবেলায় সচেষ্ট থাকবো। 


৭. স্থানীয় সরকারের স্তরগুলো কী কী?


- স্থানীয় সরকার তিন স্তর (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ) এবং শহর অঞ্চলে দুই স্তর (পৌরসভা ও সিটি করপোরেশন) ব্যবস্থা চালু আছে।


৮. স্বাধীনতার ঘোষণা কত নং তফসিলে আছে? 


- ষষ্ঠ তফসিলে। (স্বাধীনতার ঘোষণা ষষ্ঠ তফসিলে আর স্বাধীনতার ঘোষণাপত্র সপ্তম তফসিলে)


এবার, এক্সটার্নাল ১ স্যারকে প্রশ্ন করতে বললেন।


১. সাদা মাটি কোথায় পাওয়া যায়?


- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর নামক গ্রামে সাদা মাটি পাওয়া যায়।


২. অনেস্টি আর ইন্টেগ্রিটির ডিফারেন্স কী?


- Honesty is the quality of being truthful and sincere. Integrity is the quality of doing the right thing at all times.


• A person cannot have integrity without having honesty but can have honesty without having integrity.


That's why integrity is more than honesty.


Honesty হল সত্যবাদী এবং আন্তরিক হওয়ার গুণ। Integrity হল সত্যবাদী এবং আন্তরিকতার সাথে সর্বদা সঠিক কাজ করার গুণ।


• একজন ব্যক্তির Honesty ছাড়া Integrity থাকতে পারে না কিন্তু Integrity না থাকলেও Honesty থাকতে পারে।


তাই Honesty-এর চেয়ে Integrity বেশি  কিছু। 


 

৩. আগে পুলিশের এসপির এসিআর জেলা প্রশাসক দিয়ে থাকতেন। বর্তমানে এই নিয়ম পরিবির্তন করা হয়েছে। এটি ভালো না খারাপ হয়েছে?


- ভালো হয়েছে। কারণ এক ক্যাডারের কর্মকর্তাদের এসিআর অন্য কোনো ক্যাডারের কর্মকর্তার হাতে থাকা উচিত নয়।


৪. আপনাকে এসি (ট্রাফিক) হিসেবে ঢাকায় নিয়োগ দেওয়া হলে, ঢাকার বায়ুর মান পরীক্ষা করার জন্য কী উদ্যাগ নিবেন? 


- স্যার, আমার মনে হয়, বায়ুর মান পরীক্ষা করা এসি (ট্রাফিক)-এর job description-এর মধ্যে পড়ে না। Concerned department-এর কর্মকর্তাগণ বায়ুর মান পরীক্ষা-নিরীক্ষা এবং নিয়ন্ত্রণে কাজ করছে আশা করি। তবে বায়ুর মান সংরক্ষণে সংশ্লিষ্ট বিভাগকে আরো কার্যকরী পদক্ষেপ নিতে বা পরামর্শ থাকলে অবহিত করার ব্যবস্থা নিবো।


৫. পুলিশের বাইবেল কোনটা?


- পিআরবি (পুলিশ রেগুলেশনস, বেঙ্গল):। পুলিশ পরিচালনার সকল আইন কানুন এই আইনে লেখা রয়েছে। একে পুলিশের বাইবেল বলা হয়।


তারপর, এক্সটার্নাল ২ শুরু করলেন- 


১. প্রশাসন থার্ড চয়েস কেন?

২.আপনার জেলার ব্র‍্যান্ডিং কী? 


- প্রতিটি জেলার ব্র্যান্ডিং নাম আছে। যেমন, কুমিল্লা জেলার ব্র্যান্ডিং নাম 'ঐতিহ্যে, গৌরবে'। 


৩. পুলিশ রেগুলেশনস সম্পর্কে বলেন। 


- পুলিশ পরিচালনার সকল আইন কানুন পুলিশ রেগুলেশনস-এ লেখা রয়েছে। Police officers are governed and protected by terms and conditions of Police Regulations. 


৪. কমিউনিটি পুলিশিং কী? 


- কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি নতুন পুলিশিং দর্শন। "পুলিশই জনতা ও জনতাই পুলিশ" এই মূলমন্ত্রের ভিত্তিতেই কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং জনগণ এই দেশের মালিক। সুতরাং জনগণকে সাথে নিয়ে অপরাধ ‍নির্মূলে ভূমিকা রাখা জরুরী। 

ফৌজদারী কার্যবিধি 42, 43 ধারার ভিত্তিতেই কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম পরিচালিত হয়। 

বাংলাদেশে ১৯৯৩ সালে ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু হয়।


৪০ বিসিএসের ভাইভার সময় একাউন্টটিং বিষয়ে ব্যাপক প্রশ্ন করেছিল। তাই এবার বিষয়ভিত্তিক প্রিপারেশন ভালো ছিল, কিন্তু একটাও ধরেনি। এটার নামই বোধহয় ভাইভা।

Comments

Popular posts from this blog

বিসিএস লিখিত হিসাববিজ্ঞানের সিলেবাস

BCS ACCOUNTING SYLLABUS FOR WRITTEN EXAM

ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা