ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা

নিজ বিষয়: হিসাববিজ্ঞান

চয়েস: বোথ ক্যাডার। 

চেয়ারম্যান: বিনয় কৃষ্ণ বালা। 


১. কোন কবিতা কবিতা নয়?


- শেষের কবিতা।


২. কোন কস্ট কস্ট নয়? 


- Opportunity Cost, unexpired cost. (Opportunity cost একটি implicit Cost যা একাউন্টিং প্রফিট নির্ণয়ে ব্যয় হিসেবে গণ্য হয় না। তবে ইকোনমিক প্রফিট নির্ণয়ে opportunity cost ব্যয় হিসেবে গণ্য হয়। অন্যদিকে, unexpired cost হলো সম্পদ।) 


৩. সোনার বাংলা কী?


- সোনার বাংলা বলতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুস্থসবল জ্ঞান ও চেতনা সমৃদ্ধ, ভেদবৈষম্যহীন ও শােষণহীন সমাজ এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক মানুষের উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশকে বুঝায়।  


এর মধ্যে থাকবে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও সুযােগ, সামাজিক সুবিধাদির নিশ্চয়তা এবং সুরক্ষিত ব্যক্তিগত নিরাপত্তা।


৪. ডিজিটাল বাংলাদেশ কী?


ডিজিটাল বাংলাদেশ হলো একুশ শতকে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র। 

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের বছরে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করা।


ডিজিটাল বাংলাদেশের মূলস্তম্ভ ৪টি। যথা: মানবসম্পদ উন্নয়ন, ইন্টারনেটের সংযোগ দেয়া, ই-প্রশাসন ও তথ্যপ্রযুক্তি শিল্পখাত গড়ে তোলা।


৫. নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভিতর পার্থক্য কী?


- নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেট। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস (প্রশাসন)-এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাগণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা লাভ করে।


অন্যদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিচার বিভাগে নিযুক্ত ফৌজদারি বিচারকার্য পরিচালনাকারী কর্মকর্তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলা হয়। তাঁরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস-এর মাধ্যমে নিয়োগ লাভ করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন সামাজিক সমস্যায় (যেমন খাদ্যে ভেজাল, ইভটিজিং, মাদকদ্রব্য চোরাচালান, সরকারি সম্পত্তি বেদখল ইত্যাদির জন্য) মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 


আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ ফৌজদারি অভিযোগ আমল গ্রহণ ও বিচার করেন। এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ দমন করার জন্য যেকোন আদেশ দিতে পারেন।


৬. নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে পার্থক্য করা হয় কোন আইনে?


- কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (CrPC), ১৮৯৮ আইনে। 


৭. ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট কী?


- District Magistrate (জেলা ম্যাজিস্ট্রেট) is the chief administrative and revenue officer of a district or an administrative sub-unit of a division.


৮. ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোন আইনের বলে ডিসট্রিক্ট  ম্যাজিস্ট্রেট?


- CrPC, 1898. 


৯. জাতীয় সংগীত কয় লাইন গ্রহণ করা হয়েছে?


- প্রথম ১০ লাইন।


১০. জাতীয় সংগীত কবিতার মতো করে বলেন। 


১১. অপরচুনিটি কস্ট কী বুঝিয়ে বলেন?


- বর্জনকৃত সুযোগটিই গ্রহণকৃত সুযোগের Opportunity Cost অর্থাৎ কোনো একটি প্রকল্প (সুযোগ) গ্রহণের ফলে অন্য এক বা একাধিক বিকল্প প্রকল্প (সুযোগ) হাতছাড়া হয়। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য বিকল্প প্রকল্পের আয়ই হলো গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয়।


১২. সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো বলেন?


- Step 1: Identification of Problem


Step 2: Analysis of Problem


Step 3: Development of Alternatives


Step 4: Evaluation of Alternatives


Step 5: Selection of Best Alternative


Step 6: Implementation of best Alternative


Step 7: Review of Implementation


১৩. মিশন ও ভিষণ কী?


- Vision outlines WHERE one wants to be in a short statement. On the other hand, Mission talks about HOW one will get to where he wants to be in a long statement. 


ভিশন একটি সংক্ষিপ্ত বাক্যে একজন যেখানে থাকতে চায় তার রূপরেখা তুলে ধরে। অন্যদিকে, মিশন একটি দীর্ঘ বাক্যে একজন যেখানে থাকতে চায় সেখানে কীভাবে পৌঁছাবে সে সম্পর্কে কথা বলে।


১৪. বাংলাদেশে কি সজীব ওয়াজেদ জয়ের নামে  প্রতিষ্ঠান আছে? কী?


- Sajeeb Wazed Ground stations for Bangabandhu-1, Gazipur and Rangamati. (আরো অন্যান্য থাকতে পারে)


১৫. জাতীয় সংগীতের রচয়িতা কে?


- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।


১৬. এখন কী করছেন?

১৭. কোথায় থাকেন?

১৮. আপনার প্রতিষ্ঠান এবং কেন এই নামে নামকরণ করা হয়? 


১৯.  অপারচুনিটি কস্টের এগেনস্টে আমি যে খরচটা ছেড়ে দিলাম এখান থেকে কী কোন লাভ আসবে? 


- পরোক্ষভাবে লাভ হবে। Because it helps us understand choices and can be used to select the best choice in how to use a scarce resource (time, money, etc.).


চেয়ারম্যান স্যার : ঠিক আছে আপনার ভাইভা শেষ, আপনি ওখান থেকে আপনার কাগজপত্রগুলো নিয়ে যান।


(কোন ডেসক্রিপটিভ শুনতে চাননি, একদম টু দা পয়েন্টে শুনতে চেয়েছেন)।

Comments

Popular posts from this blog

বিসিএস লিখিত হিসাববিজ্ঞানের সিলেবাস

BCS ACCOUNTING SYLLABUS FOR WRITTEN EXAM

ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা