ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা
#ব্যাখ্যাসহ_৪১তম_বিসিএসের_রিয়েল_ভাইভা_দেখি: • চেয়ারম্যান স্যার: IRR কী? -IRR হলো সেই বাট্টার হার যে হারে কোনো প্রকল্প বা বিনিয়োগের নিট বর্তমান মূল্য শূন্য হয় অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয়। • Opportunity Cost কী? - বর্জনকৃত সুযোগটিই গ্রহণকৃত সুযোগের Opportunity Cost। অর্থাৎ কোনো একটি প্রকল্প (সুযোগ) গ্রহণের ফলে অন্য এক বা একাধিক বিকল্প প্রকল্প (সুযোগ) হাতছাড়া হয়। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য বিকল্প প্রকল্পের আয়ই হলো গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয়। • টিম লিডার হিসেবে কিভাবে সিদ্ধান্ত গ্রহন করবে? -টিম লিডার হিসেবে অনেকভাবেই সিদ্ধান্ত নেয়া যায়। তবে আমি সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবো, ইনশাআল্লাহ। এতে কার্য সম্পাদনে সকলের সহযোগিতা থাকবে। • এমন সাহিত্যিকের নাম বল যিনি প্রশাসন ক্যাডার ছিলেন? -বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। ঝিনাইদহ ও যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নওগাঁর এসডিও ছিলেন অন্নদাশঙ্কর রায়। মৌলিক কবি আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্ল...