Posts

Showing posts from April, 2023

ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা

 #ব্যাখ্যাসহ_৪১তম_বিসিএসের_রিয়েল_ভাইভা_দেখি: • চেয়ারম্যান স্যার: IRR কী?  -IRR হলো সেই বাট্টার হার যে হারে কোনো প্রকল্প বা বিনিয়োগের নিট বর্তমান মূল্য শূন্য হয় অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয়। • Opportunity Cost কী? - বর্জনকৃত সুযোগটিই গ্রহণকৃত সুযোগের Opportunity Cost। অর্থাৎ কোনো একটি প্রকল্প (সুযোগ) গ্রহণের ফলে অন্য এক বা একাধিক বিকল্প প্রকল্প (সুযোগ) হাতছাড়া হয়। এক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য বিকল্প প্রকল্পের আয়ই হলো গৃহীত প্রকল্পের সুযোগ ব্যয়।  • টিম লিডার হিসেবে কিভাবে সিদ্ধান্ত গ্রহন করবে? -টিম লিডার হিসেবে অনেকভাবেই সিদ্ধান্ত নেয়া যায়। তবে আমি সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবো, ইনশাআল্লাহ। এতে কার্য সম্পাদনে সকলের সহযোগিতা থাকবে।  • এমন সাহিত্যিকের নাম বল যিনি প্রশাসন ক্যাডার ছিলেন?  -বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। ঝিনাইদহ ও যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নওগাঁর এসডিও ছিলেন অন্নদাশঙ্কর রায়। মৌলিক কবি আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্ল...

ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা

নিজ বিষয়: হিসাববিজ্ঞান চয়েস: বোথ ক্যাডার।  চেয়ারম্যান: বিনয় কৃষ্ণ বালা।  ১. কোন কবিতা কবিতা নয়? - শেষের কবিতা। ২. কোন কস্ট কস্ট নয়?  - Opportunity Cost, unexpired cost. (Opportunity cost একটি implicit Cost যা একাউন্টিং প্রফিট নির্ণয়ে ব্যয় হিসেবে গণ্য হয় না। তবে ইকোনমিক প্রফিট নির্ণয়ে opportunity cost ব্যয় হিসেবে গণ্য হয়। অন্যদিকে, unexpired cost হলো সম্পদ।)  ৩. সোনার বাংলা কী? - সোনার বাংলা বলতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুস্থসবল জ্ঞান ও চেতনা সমৃদ্ধ, ভেদবৈষম্যহীন ও শােষণহীন সমাজ এবং অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক মানুষের উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশকে বুঝায়।   এর মধ্যে থাকবে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সমৃদ্ধি ও সুযােগ, সামাজিক সুবিধাদির নিশ্চয়তা এবং সুরক্ষিত ব্যক্তিগত নিরাপত্তা। ৪. ডিজিটাল বাংলাদেশ কী? ডিজিটাল বাংলাদেশ হলো একুশ শতকে তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র।  ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের বছরে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর করা। ডিজিটাল বাংলাদেশের মূলস্তম্ভ ৪টি। যথা: মানবসম্...

ব্যাখ্যাসহ ৪১তম বিসিএসভাইভা অভিজ্ঞতা

প্রার্থী: N.I Shimul  বিষয়: হিসাববিজ্ঞান।  সময়: আনুমানিক ১২-১৫ মিনিট  বোর্ড: জাহিদুর রশিদ স্যার চয়েস লিস্ট: এডমিন, পুলিশ,  কাস্টমস, ট্যক্স ইত্যাদি (বোথ ক্যাডার)  অনুমতি নিয়ে প্রবেশ করার পর সালাম দিলাম।  চেয়ারম্যান স্যার: বসেন, মাস্ক খুলে টেবিলে রাখেন। #চেয়ারম্যান_স্যার #Question_1: আপনি একাউন্টিং থেকে শেষ করেছেন,  বলেল,  What is the difference between Finance and Accounting?   - Finance is the management of the money and the investment of any entity, whereas, Accounting is the process of recording, maintaining and reporting the financial transactions. কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন এবং বিনিয়োগ ব্যবস্থাপনাই হলো ফিন্যান্স। অন্যদিকে, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো লিপিবদ্ধ করে সিদ্ধান্ত গ্রহণোপযোগী তথ্য সরবরাহের পদ্ধতি হলো হিসাববিজ্ঞান। #Question_2:  What is Forensic Accounting?  - Forensic Accounting refers to the use of accounting, auditing and investigation skills to examine major theft and fraud cases.  বড় ধরণের চুরি...

ব্যাখ্যাসহ ৪১তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা

বোর্ড: এস এম গোলাম ফারুক তারিখ: ২৯.০১.২০২৩ খ্রিস্টাব্দ। নিজ বিষয়ঃ হিসাববিজ্ঞান চেয়ারম্যান স্যার: প্রথমেই চয়েসগুলো জানতে চাইলেন। তারপর-  ১.বাপেক্স-এর এলাবোরেশন কী? - Bangladesh Petroleum Exploration and Production Company Limited (A Company of Petro-Bangla).  ২. সর্বশেষ গ্যাসক্ষেত্র কোনটি?  - সর্বশেষ গ্যাসক্ষেত্র জকিগঞ্জ, সিলেট। ২৮তম।  ৩. বিল অব এন্ট্রি, বিল অব ল্যাডিং কী?  - বিল অফ এন্ট্রি হল একটি আইনি নথি, যা আমদানিকারক বা তার এজেন্ট আমদানিকৃত পণ্যের আগমনের সময় বা পূর্বে কাস্টমস কর্তৃপক্ষের নিকট দায়ের করে। কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়ার অংশ হিসেবে এটি কাস্টমসের কাছে পাঠানো হয়।  অন্যদিকে, বিল অফ লেডিং হলো জাহাজের মালামালের একটি বিশদ তালিকা, যা জাহাজের মালিক পণ্য গ্রহণ করে পণ্য প্রেরণকারী ব্যক্তিকে (রপ্তানিকারককে) একটি রসিদ আকারে দেয়।  ৪. ডাম্পিং, এন্টি ডাম্পিং কী? - স্বদেশের বাজারমূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য রপ্তানী করাকে Dumping বলে। যদি কোনো বিক্রেতা বিদেশের বাজার দখল করার জন্য তার উৎপাদিত দ্রব্যাদি দেশের বাজারে অধিক দামে এবং বিদেশের বাজারে অপে...