হিসাবতথ্যের ব্যবহারকারী, Users of Accounting Information
হিসাবতথ্যের ব্যবহারকারী Users of Accounting Information হিসাবতথ্য যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান বা পক্ষের নিকট সরবরাহ করা হয়, তাদেরকে হিসাবতথ্য ব্যবহারকারী বা users of accounting information বলা হয়। একজন ব্যবহারকারী কী ধরনের তথ্য প্রয়োজন তা তিনি কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন তার উপর নির্ভর করে। হিসাবতথ্য বা আর্থিকতথ্য ব্যবহারকারীদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা - অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। হিসাবতথ্য ব্যবহারকারী: ক. অভ্যন্তরীণ ব্যবহারকারী - অর্থ বিভাগ - ব্যবস্থাপনা বিভাগ - মার্কেটিং বিভাগ - হিসাব বিভাগ - মানবসম্পদ বিভাগ খ. বাহ্যিক ব্যবহারকারী - বিনিয়োগকারী - ঋণদাতা - কর কর্তৃপক্ষ - BSEC - শ্রমিক সংগঠন অভ্যন্তরীণ ব্যবহারকারী (internal users) যারা প্রতিষ্ঠান ভিতরে অবস্থান করে প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন, সংগঠন ও পরিচালনা করে থাকে তাদেরকে হিসাবতথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা হয়। অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো - উৎপাদন ব্যবস্থাপক (production managers), উৎপাদন তত্ত্বাবধায়ক (produc...