সমাপনী দাখিলা, Closing Entries
সমাপনী দাখিলা
Closing entries
কোনো হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের যাবতীয় অস্থায়ী হিসাবসমূহের জেরগুলো মালিকানাস্বত্ব সংক্রান্ত স্থায়ী হিসাব “মূলধন হিসাব”-এ স্থানান্তরের জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। Wegandt, Kimmel and Kieso তাঁদের ‘Accounting Principles’ গ্রন্থে বলেন, Closing entries are entries made at the end of an accounting period to transfer the balances of temporary accounts to a permanent owner’s equity account, owner’s capital.
সমাপনী দাখিলার মাধ্যমে অস্থায়ী হিসাবসমূহের জের শূন্য হয়। অস্থায়ী হিসাবসমূহের সমাপনী দাখিলা দেওয়া এবং সেগুলোকে খতিয়ানের স্থানান্তর করা হিসাব চক্রের একটি আবশ্যিক ধাপ।
অস্থায়ী হিসাব (বন্ধ করা হয়)
• সমস্ত আয় হিসাব
• সমস্ত ব্যয় হিসাব
• উত্তোলন হিসাব
স্থায়ী হিসাব (বন্ধ করা হয় না)
• সমস্ত সম্পদ হিসাব
• সমস্ত দায় হিসাব
• মূলধন হিসাব
কারবার প্রতিষ্ঠান মূলত সাধারণ জাবেদায় সমাপনী দাখিলা লিপিবদ্ধ করে।
*সমাপনী দাখিলা লিপিবদ্ধ করার নিয়মাবলী
Rules for recording closing entries
সমাপনী দাখিলা দেওয়ার পূর্বে অবশ্যই সমন্বয় দাখিলা দিতে হয়। অতঃপর খতিয়ানের সমন্বিত জেরগুলো হতেই সমাপনী দাখিলা প্রস্তুত করা হয়। নিচের সমাপনী দাখিলা লিপিবদ্ধ করার নিয়মাবলী উল্লেখ করা হলো-
১. মুনাফা জাতীয় সকল ব্যয় বা ক্ষতি হিসাব বন্ধ করার জন্য সমাপনী দাখিলা-
আয় সারাংশ ডেবিট
সংশ্লিষ্ট ব্যয় বা ক্ষতি হিসাব ক্রেডিট
২. মুনাফা জাতীয় সকল আয় বা লাভ বন্ধ করার জন্য সমাপনী দাখিলা-
সংশ্লিষ্ট আয় বা লাভ হিসাব ডেবিট
আয় সারাংশ ক্রেডিট
৩. নিট মুনাফা বন্ধ করার জন্য সমাপনী দাখিলা-
আয় সারাংশ ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট
৪. নিট ক্ষতি বন্ধ করার জন্য সমাপনী দাখিলা-
মূলধন হিসাব ডেবিট
আয় সারাংশ ক্রেডিট
৫. উত্তোলন হিসাব বন্ধ করার জন্য সমাপনী দাখিলা-
মূলধন হিসাব ডেবিট
উত্তোলন হিসাব ক্রেডিট।
Najrul Islam Accounting School - NIAS
Comments
Post a Comment